একজন আন্তগ্র্রহ আর্কিটেক্টের অ্যাডভেঞ্চার
কিভাবে আমরা ছায়াপথের অন্য কোথাও বাস করব? পৃথিবীতে, কাঠামো নির্মাণের জন্য প্রাকৃতিক সম্পদ প্রচুর, কিন্তু চাঁদ বা মঙ্গল গ্রহে আমাদের সাথে এই উপকরণ নিয়ে যাওয়া হাস্যকর এবং অত্যন্ত ব্যায়বহুল হওয়ায় তা সম্ভব নয়। স্থপতি জেভিয়ার দে কেস্তেলিয়ার এর সাথে চলুন, যিনি রোবট এবং স্পেস ডাস্ট ব্যাবহার করে আমাদের জন্য আন্তগ্রহ বাড়ি 3D প্রিন্ট করার একটি র্যাডিকাল প্ল্যান করছেন। এই আকর্ষণীয় আলোচনার মাধ্যমে স্পেস আর্কিটেকচারের উদীয়মান ক্ষেত্র এবং (সম্ভাব্য) অদূরবর্তী ভবিষ্যত সম্পর্কে আরও জানুন।
