এক সপ্তাহ পড়াশোনার পর, আপনি আত্মবিশ্বাসী বোধ করলেন যে আপনি আপনার পরীক্ষায় ভালো ফল আনবেন। কিন্তু যখন আপনি আপনার গ্রেড ফিরে পেলেন, দেখা গেলো তা আপনার প্রত্যাশার চাইতে অনেক কম। আপনি বিধ্বস্ত হয়ে পড়লেন, এবং এই হতাশা কাটিয়ে ওঠা বেশ কঠিন। আপনার কি এর ভালো দিকটা দেখার চেষ্টা করা উচিত? এবং আসলেই কি আপনার আবেগ নিয়ন্ত্রণ করা সম্ভব? আপনার আবেগ শনাক্ত করতে, বুঝতে এবং নিয়ন্ত্রণ করতে এই কৌশলগুলো সম্পর্কে জানুন।
[ড্যানিয়েল স্ট্যাঙ্কলার দ্বারা পরিচালিত, জ্যাক কাটমোর-স্কট দ্বারা বর্ণিত, জিং অডিও এর সঙ্গীতে]।
