সঞ্জয় দাসতুর: একটি স্কেটবোর্ড, সাথে একটু জোর
কল্পনা করুন একটি বৈদ্যুতিক বাহন যা আপনাকে কাজে নিয়ে যাবে -- অথবা ছয় মেইল ব্যাসার্ধের যেকোন জায়গায় নিয়ে যাবে -- খুব দ্রুত, যানজট কিংবা তেল খরচের কোন ভাবনা ছাড়াই। আবার কল্পনা করুন আপনি তা যেকোন সময় হাতে তুলে নিতে পারবেন এবং বহন করতে পারবেন। হ্যাঁ, এই উন্নত স্কেটবোর্ড সকালে যাতায়াতের পন্থা বদলে দিতে পারে।

