এ কথাগুলো আক্ষরিক অর্থেই তোমার জীবন পরিবর্তন করে দিতে পারে। কোন পেশাটি আমার বেছে নেয়া উচিৎ? আমার কি সম্পর্ক থেকে বের হয়ে যাওয়া উচিৎ না কি বিয়ে করা উচিৎ? আমার কোথায় বাস করা উচিৎ? এ ধরণের বড় বড় সিদ্ধান্ত মারাত্মক কষ্টদায়কভাবে জটিল হতে পারে। কিন্তু তার পেছনের কারণ হল আমরা এই সিদ্ধান্ত সম্পর্কে ভুলভাবে চিন্তা করি, বলছেন দার্শনিক রুথ চ্যাং। আমাদের প্রকৃত সত্ত্বাকে গড়তে এক নতুন ও ক্ষমতাশীল কাঠামোর উপস্থাপন করেন তিনি।
