অটিজমে আমি কিভাবে বাধাহীন নিজেকে খুঁজে পেলাম
"লোকে বৈচিত্র্যতাকে এত ভয় পায় যে তারা একেবারে নির্দিষ্ট কিছু চিহ্ন দিয়ে একটি ছোট্ট বাক্সে সবকিছু খাপেখাপে মেলাতে চায় ," বলছেন ষোড়শী রোজি কিং, যে দীপ্ত, আত্মবিশ্বাসী এবং অটিস্টিক। তাঁর প্রশ্ন হলোঃ সবাই কেন স্বাভাবিক হওয়া নিয়ে এত বেশী উদ্বিগ্ন? তিনি সকল শিশু, বাবা-মা, শিক্ষক এবং ব্যক্তিকে প্রত্যেকের অনন্যতা উদযাপন করতে আহ্ববান জানান। এই উচ্চাশা মনুষ্য জগতে বৈচিত্র্য সৃষ্টি করতে সহায়ক।
