আমি নিউ ইয়র্ক শহরের জঞ্জালে যা আবিষ্কার করেছিলাম
নিউ ইয়র্ক শহরের অধিবাসীরা প্রতিদিন ১১,০০০ টন জঞ্জাল উৎপন্ন করেন। প্রতিদিন! এই চমকপ্রদ পরিসংখ্যান, রবিন নেইগল যে কারণে শহরের জঞ্জাল সাফাই বিভাগ নিয়ে গবেষণামূলক কার্যক্রম শুরু করেন তার একটা। উনি সেই সব রাস্তায় হেঁটেছেন, যান্ত্রিক ঝাঁটা চালিয়েছেন, এমন কি নিজে একটা জঞ্জালের ট্রাকও চালিয়েছেন--এই সব করেছেন যাতে তিনি এমন একটা প্রশ্নের উত্তর দিতে পারেন যেটা শুনতে সরল লাগলেও আসলে জটিল: আমাদের জঞ্জাল কে পরিষ্কার করে?

