ব্যক্তিগত বিমানে চড়তে কত খরচ হয়?
497,175 plays|
র্যাচেল ইয়াং |
TED-Ed
• May 2025
২০২৩ ও ২০২৪ সাল জুড়ে, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এক সংগীতশিল্পী ৩৬৫ দিনের মধ্যে ৩৯৬ বার তাঁর ব্যক্তিগত জেট বিমানটি ব্যবহার করে যাতায়াত করেছেন। বিশ্বের শীর্ষস্থানীয় ধনী ও জেট-সেটারদের (ব্যক্তিগত বিমানে ভ্রমণকারী অভিজাতদের) মাঝে এমন পরিসংখ্যান মোটেও বিরল নয়—বস্তুত, এই ঘনঘন ভ্রমণকারী তারকাটি সম্ভবত সেই ব্যক্তিই নন, যাঁর কথা আপনি ভাবছেন। তাহলে, এমন এক বিলাসবহুল ও আকাশচারী জীবনধারার মূল্য আসলে কত? ব্যক্তিগত বিমানে ভ্রমণের আর্থিক ও পরিবেশগত মাশুল নিয়ে বিস্তারিত অনুসন্ধান করেছেন র্যাচেল ইয়াং। [পরিচালনায়: লরা জেন হডকিন; ধারাভাষ্যে: বেথানি কাটমোর-স্কট; সঙ্গীতে: জ্যারেট ফারকাস]।