টেড ফেলো নেগিন ফার্সাদ কৌতুক এবং সামাজিক ধারাভাষ্যকে ব্যবহার করেন তার সংস্কৃতির প্রথাগত ধারণাগুলো চতুরতার সঙ্গে আমাদের সামনে তুলে ধরতে।
এই প্রাণবন্ত আলোচনা/স্ট্যান্ড-আপের মিশ্রণে, ফার্সাদ কথা বলবেন তার তথ্যচিত্র, "দ্যা মুসলিমস আর কামিং!" নিয়ে, নিউইয়র্ক সিটির গণপরিবহণ সংস্থা 'এমটিএ'-এর সাথে ঘটে যাওয়া তার লড়াইয়ের ব্যাপারে, এবং তার কাজের জন্য যেসব বিভিন্ন ধরনের বিদ্বেষকারীদের মুখোমুখি হয়েছেন সেসব নিয়েও বিস্তারিত জানাবেন।
তিনি বলেন, "কৌতুক হলো সবচেয়ে উত্তম হাতিয়ার।" "সামাজিক ন্যায়বিচারের জন্য আমরা অনেক কিছু যেমন যুদ্ধ এবং প্রতিদ্বন্দ্বীতামূলক বরফ নৃত্য করে দেখেছি -- কিন্তু এখনো অনেক কিছুর অবস্থাই বেশ খারাপ। আমার মনে হয় এখন সময় হয়েছে মলত্যাগের একটি দারুণ কৌতুক বলার।"

