ব্রাজিলে "ক্যাটাডররা" জঞ্জাল এবং রিসাইকেল যোগ্য উপাদান সংগ্রহ করেন। কিন্তু তাঁরা সকলের জন্য হিতকর একটি গুরুত্বপূর্ণ পরিষেবা প্রদান করলেও তাঁরা যখন রাস্তায় ঘোরেন তখন তাদের প্রায় কেউই দেখেন না। এখানে প্রবেশ ঘটে একজন TED ফেলো মুনদানোর। তার এই প্রাণবন্ত ভাষ্যে তিনি তার "আমার কাহোসা মনোহারি কর" প্রকল্পের কথা বলেছেন যার সাহায্যে এই মহান কর্মীদের ঠেলাগাড়িগুলিকে সুসজ্জিত করা হয় এবং সেগুলিতে হাস্যরসের ছোঁয়া দেওয়া হয়। এটা এমন একটা আন্দোলন যা পুরো বিশ্বে ছড়িয়ে পড়ছে।
