অদৃশ্য নড়াচড়া দর্শন, নিঃশব্দকে শব্দাকারে শ্রবণ। ক্ষ্যাপামি? পিলে-চমকানো? আমরা ঠিক জানিনা
"নড়াচড়া অণুবীক্ষণ" যন্ত্রের সাথে পরিচিত হওয়া যাক, এটি খালি চোখে দেখার অযোগ্য সূক্ষ্ম নড়াচড়া ও রঙের পরিবর্তনকে দৃশ্যমান করে তোলার উপযোগী একটি ভিডিও-প্রক্রিয়াকরন পদ্ধতি। এই নতুন প্রযুক্তির সাহায্যে নেহায়েত একটি ভিডিও থেকে কিভাবে একজনের নাড়ীর গতি ও হৃতস্পন্দন পর্যবেক্ষণ করা যায় তা ভিডিও গবেষক মাইকেল রুবিনস্টেইন একের পর এক হতবাক করে দেয়া ভিডিও ক্লিপের মাধ্যমে আমাদেরকে দেখাচ্ছেন। দেখুন কিভাবে তিনি শব্দ তরঙ্গের ধাক্কায় একটি চিপসের প্যাকেটে উদ্ভূত কম্পনকে বিবর্ধিত করে সেখান থেকে কথোপকথন পুনরুদ্ধার করছেন। প্রযুক্তির এই হত-বিহ্বলকারি এবং সাঙ্ঘাতিক ব্যবহার চোখে না দেখলে বিশ্বাস হবে না।
