যুদ্ধের ধোঁয়াশায় বেসামরিক হতাহতের ঘটনা প্রায়শই হিসাবের বাইরে থেকে যায়। শিল্পী ম্যাট কেনিয়ন, যাঁর সাম্প্রতিক একটি শিল্পকর্ম ইরাক যুদ্ধে নিহত মার্কিন সেনাদের নাম ও কাহিনিকে স্মরণীয় করে রেখেছে, তিনি সিদ্ধান্ত নিলেন যে, তিনি এমন একটি সহায়ক স্মারকও নির্মাণ করবেন, যা যুদ্ধের গোলাগুলির মাঝখানে আটকা পড়া ইরাকি বেসামরিক নাগরিকদের উৎসর্গীকৃত হবে। জেনে নিন, কীভাবে তিনি একটি গোপন স্মারক তৈরি করেছিলেন, যার মাধ্যমে এই নামগুলোকে সরকারি নথিপত্রে অন্তর্ভুক্ত করা সম্ভব হয়েছে।

