মার্ক শ একটি প্রদর্শনী তুলে ধরেন 'আল্ট্রা ইভেন ড্রাই' যা একটি তরল-বিকর্ষক প্রলেপ। এটা অত্যন্ত শক্তিশালী প্রতিরক্ষা হিসেবে কাজ করে পানির বিরুদ্ধে এবং পানিজাতীয় পদার্থের বিরুদ্ধে। একদম ন্যানো পর্যায়ে, এই স্প্রে একটি তলকে আটকে রাখে একটি বায়ুর আস্তরণ দিয়ে যাতে পানি একে আঘাত করে ফিরে চলে যায়। দেখুন দুই মিনিটের অত্যন্ত আকর্ষণীয় প্রদর্শনী।
