এটি একটি চিরায়ত আন্ডারডগের গল্পঃ ডেভিড, শুধু একটি গুলতি হাতে এক রাখাল বালক, পরাস্ত করেছে পালোয়ান যোদ্ধা গলিয়াথকে। বাইবেলের মূল কাহিনীকে ছাপিয়ে এই গল্পটি পরিনত হয়েছে অপ্রত্যাশিত বিজয়ের একটি বহুল প্রচলিত প্রতিশব্দ হিসেবে। কিন্তু ম্যালকম গ্লাডওয়েল প্রশ্ন তুলেছেন, এটাই কি ডেভিড আর গলিয়াথের গল্পের প্রকৃত বক্তব্য ছিল?

