একটি বৈশ্বিক অতিমারির জন্য বৈশ্বিক সমাধান প্রয়োজন
করোনাভাইরাস প্রাদুর্ভাবের তথ্য ও পরিসংখ্যান পরীক্ষা করে, মহামারী বিশেষজ্ঞ ল্যারি ব্রিলিয়ান্ট টেড-এর প্রধান ক্রিস অ্যান্ডারসনের সাথে একটি খোলামেলা সাক্ষাৎকারে বিশ্বব্যাপী প্রতিক্রিয়া মূল্যায়ন করেছেন। ব্রিলিয়ান্ট মহামারী শেষ করার জন্য একটি স্পষ্ট পরিকল্পনা তুলে ধরেছেন -- এবং দেখান কেন, এটি অর্জনের জন্য, আমাদের রাজনৈতিক এবং ভৌগোলিক বিভাজন পেরিয়ে একসাথে কাজ করতে হবে। "এটি জম্বি সর্বনাশ নয়; এটি একটি গণবিলুপ্তির ঘটনা নয়," তিনি বলেছেন। "আমাদের নিজেদের সেরা সংস্করণ হতে হবে।" (রেকর্ড করা হয়েছে ২২ এপ্রিল, ২০২০)

