অনেক দশক ধরে (এবং অনেক কারণে) পুরুষতান্ত্রিক পরিপ্রেক্ষিত থেকে সমালোচকদের স্বীকৃত উদ্ভাবনী প্রতিভাবানরা বিকশিত হয়।এই উদ্যমী যুক্তিনির্ভর কথনে, নাট্যশালা পরিচালক জুড কেলি নির্দেশ করেন যে, এমনকি কথাসাহিত্যেও নারীদের গল্প এবং অধিকারকে আমরা কতো তীর্যকভাবে ব্যাখ্যা করি। তিনি মনে করেন যে, বিশ্বকে পর্যবেক্ষণ করার আরো একটি কার্যকরী এবং সর্বব্যাপী পথ রয়েছে, এবং তিনি -- নারী এবং পুরুষ --সকল শিল্পীদেরকে আহ্বান করেন একটি লিঙ্গ বৈষম্যহীন সমাজ চিত্রিত করতে, লিখতে, চিত্রধারণ করতে এবং কল্পনা করতে।

