জিল বোলটে টেলরের শক্তিশালী অর্ন্তদৃষ্টিপূর্ণ স্ট্রোক
জিল বোলটে টেলর এমন একটা গবেষণার সুযোগ পেয়েছিলেন যা মস্তিস্ক বিজ্ঞানীদের কাছে স্বপ্নের মত। তাঁর একটা বড়ধরণের স্ট্রোক হয়েছিল, আর তিনি দেখছিলেন কিভাবে তার নিজের মস্তিস্কটা কাজ করছে। তাঁর চলাফেরা, কথা বলা. আত্ম সচেতনতা সব বন্ধ হয়ে যাচ্ছিল একের পর এক। সে এক অসাধারণ কাহিনী।
