উন্নয়নশীল বিশ্বে, খরচ এবং দূরত্বের কারণে 'ইনকিউবেটর'-এর সহজলভ্যতা সীমিত, এবং প্রতি বছর লক্ষ লক্ষ অপরিণতভাবে জন্ম নেয়া শিশু মারা যায়। টেড ফেলো জেন চেন এমন একটি আবিষ্কার দেখাবেন যা লক্ষ লক্ষ শিশুকে উষ্ণ রাখতে পারে -- এমন একটি নকশা যা নিরাপদ, বহনযোগ্য, কম খরচের এবং জীবন রক্ষাকারী।

