টেড ফেলো এবং অর্থনৈতিক পলিসি গবেষক হুই লিন "দ্যা পভার্টি লাইন" (দারিদ্রসীমা) এর সহ-প্রতিষ্ঠাতা, যা একটি শিল্প প্রকল্প যেটি খাদ্যের দৃষ্টিকোণ থেকে দারিদ্র্য পরীক্ষা করে।
বিশ্বের ৩৮টি দেশ ও অঞ্চলে দারিদ্র্যসীমার নিচে অবস্থিত মানুষের দৈনন্দিন খাদ্য বাছাইয়ের ছবি তুলে লিন দারিদ্র্যের সমস্যা এমনভাবে প্রকাশ করেছেন যা অন্য কোন পলিসি রিপোর্ট কখনও করতে পারেনি।