আপনার অর্থের নিয়ন্ত্রণ অন্য কাউকে দিয়ে দেয়া— ইচ্ছা করেই বা অন্য কোনো কারণে— আপনাকে শক্তিহীন করে দিতে পারে, মাঝে মধ্যে আপনাকে নির্যাতনের ঘটনায় আটকেও দিতে পারে। এসটেল গিবসন, একজন হিসাবরক্ষক, নিজের ব্যাপারে কথা বলে জানান যে তিনি কীভাবে আর্থিক নির্ভরশীলতা থেকে বেরিয়ে আসেন এবং আমাদের পরামর্শ দেন কীভাবে তাদের অনুপ্রেরণা দেয়া যায় যারা নিজেদের অর্থের স্বাধীনতার ব্যাপারে দায়িত্ববান হতে চান।

