ডেভ ডিব্রন্কার্ট: পরিচিত হোন ই-পেশেন্ট ডেভের সঙ্গে
যখন ডেভ ডিব্রন্কার্ট জানতে পারলেন যে তিনি একটি বিরল এবং মারাত্মক ক্যান্সার এর শিকার, তিনি তখন একই রোগে ভুগছেন এমন রোগীদের একটি গোষ্ঠী খুঁজে বার করলেন আন্তর্জালে, এবং সেখান থেকে এমন একটা চিকিত্সা খুঁজে বার করলেন যেটা ওঁর চিকিত্সকেরাও জানতেন না| সেটি ওঁর জীবন রক্ষা করে| বর্তমানে তিনি সব রোগীদের আহ্বান জানাচ্ছেন পরস্পরের সঙ্গে কথা বলার জন্যে, যাতে তাঁরা নিজেদের স্বাস্থ্য সংক্রান্ত সবরকম তথ্য জানতে পারেন, এবং স্বাস্থ্য পরিষেবা উন্নততর করতে পারেন - একবারে একজন ই-পেশেন্ট।

