"মানব সত্তা হচ্ছে এমন এক চলমান চরিত্র যা নিজের চলমানতার বা পরিবর্তনশীলতার সমাপ্তি ঘটে গেছে মনে করে ভুল বোঝে।"
ড্যান গিলবার্ট এখানে সাম্প্রতিক একটি গবেষণা সম্পর্কে সবাইকে অবহিত করেন। গবেষণাটির বিষয়বস্তু হচ্ছে তার ভাষায় " ইতিহাসের সমাপ্তি বিভ্রম"। আমরা সবসময় মনে করি যে, আমরা এখন যেরকম মানুষ আছি, বাকি জীবনও সেরকম মানুষই থাকবো। কিন্তু ড্যান গিলবার্ট বলছেন যে- ব্যাপারটা আসলে তা নয়।

