যখন শিল্পী ডামন ডেভিস ২০১৪ সালে ফার্গুসন, মিসৌরিতে প্রতিবাদে যোগদান করতে গিয়েছিলেন পুলিশের হাতে মাইকেল ব্রাউন নিহত হবার পর, তখন তিনি কেবলমাত্র রাগ দেখেন নি, কিন্তু স্বসম্প্রদায়ের প্রতি ভালবাসার অনুভূতিও খুঁজে পান। তার প্রামান্যচিত্র "কার সড়ক?" সেই গল্প বলে যেখানে বিক্ষোভকারীরা ভয় ও ঘৃণা ব্যবহার করে ক্ষমতায় থাকা লোকদের সামনে এসে দাঁড়ায়।
