মুসলিম গবেষক ডালিয়া মোজাহেদের দিকে তাকালে আপনি কী দেখেন—একজন ধর্মপ্রাণ নারী? একজন গবেষক, একজন মা কিংবা একজন বোন? নাকি একজন নিপীড়িত, মগজধোলাইয়ের শিকার এবং সম্ভাব্য সন্ত্রাসী? এই অত্যন্ত ব্যক্তিগত ও জোরালো বক্তৃতায় মোজাহেদ আমাদের আহ্বান জানান—বিভাজনের এই সময়ে—গণমাধ্যমে তাঁর ধর্মবিশ্বাস সম্পর্কে প্রচলিত নেতিবাচক ধারণাগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়াতে; এবং কুসংস্কারের পরিবর্তে সহমর্মিতাকে বেছে নিতে।
