বাসাম তারিক একজন ব্লগার, চলচ্চিত্র নির্মাতা, এবং একজন হালাল কসাই - কিন্তু সব একসুতোয় গাঁথা: তাঁর আনন্দ বৈচিত্র্য, আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতার মানবীয় দিক। এই কমনীয় বক্তৃতা দানকালে তিনি তার চলচ্চিত্র "এই পাখি হাঁটো" এবং ৩০ মসজিদে তার সফর থেকে ছবি শেয়ার করেন - এবং আমাদের সকলের মধ্যে থাকা সুন্দর জটিলতা বিবেচনা করার কথা মনে করিয়ে দেন।

