এন্ড্রু ম্যাকাফেঃ রোবটগুলো কি আমাদের চাকরি কেড়ে নিচ্ছে?
রোবট এবং এ্যালগরিদমগুলো বেশ কার্যক্ষম হয়ে উঠছে গাড়ি বানাতে, প্রবন্ধ লিখতে, ভাষা রুপান্তর করতে - সেই কাজগুলো করতে যা এক সময় করতে মানুষের দরকার পড়ত। তাহলে আমরা মানুষেরা কি কাজ করব? এন্ড্রু ম্যাকাফে শ্রমের উপর নানা তথ্যর মাঝে দেখাচ্ছেন যে, আমরা আসলে এখনো কিছুই দেখিনি! কিন্তু তিনি কয়েক কদম পেছনে গিয়ে বিশাল ইতিহাস তুলে ধরেন এবং বর্ণনা করেন এক আশ্চর্যকর এবং অভাবনীয় ধারণা যা হতে চলেছে আমাদের সামনে।
(TEDxBoston এ ভিডিও করা)

