আপনি কি ছলনাকারী দেবতার ধাঁধাটি সমাধান করতে পারবেন?
র্যাগনারকের ফলে অনেক দিন ধরেই তাণ্ডব চলছে; অনেক দেবতা এবং বীর যোদ্ধাদের পতন হয়েছে, বাকিরা অনেক কষ্টে বেঁচে আছে। লোকি, যার উজ্জ্বল চোখ ক্লান্তিতে ম্লান, সাক্ষাতের প্রস্তাব দেয়। সে প্রস্তাব দেয় যে আপনি এবং সে যেন আপনাদের নাম লেখা একটি পবিত্র টেবিলের উপরে একটি খেলা খেলে এই দ্বন্দ্বের সমাধান করেন।
আপনি কি এই কুখ্যাত ছলনাকারীকে পরাজিত করে নতুন বিশ্ব শাসনের অধিকার অর্জন করতে পারবেন? অ্যালেক্স রোজেনথাল দেখাবেন কীভাবে তা সম্ভব।
[ইগর কোরিচ দ্বারা পরিচালিত, আর্ট্রেক স্টুডিও, অ্যাডিসন অ্যান্ডারসন দ্বারা বর্ণনা করা, সেম মিসিরলিওগ্লু দ্বারা সঙ্গীত]।
