এলেইন ডে বোটন সফলতা আর ব্যর্থতা সম্পর্কে আমাদের ধারণাকে পরীক্ষা করেছেন -- এবং এই দুই অভিমতের অন্তর্নিহিত ধারণাগুলোকে প্রশ্নবিদ্ধ করেছেন। সফলতা কি সবসময়ই অর্জনযোগ্য? ব্যর্থতাও কি তাই? এলেইন ডে বোটন তার অসাধারণ বাগ্মিতা আর রসাত্মক বিবরণ দিয়ে আমাদের আত্মদম্ভের ঊর্ধে গিয়ে কাজের আসল আনন্দের কথা বলেছেন।
